বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

বাগেরহাটের মোড়েলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মোড়েলগঞ্জ-বগী আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মিনারা বেগম (৪৯) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের আকরাম খলিফার স্ত্রী। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে বলে পুলিশ জানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি মোটরসাইকেল ওই নারী পথচারীকে পিছন থেকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মিনারা বেগমকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: আখাউড়ায় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে। এর চালককে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো