শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার টংগিবাড়ি উপজেলার ধামারন ইউনিয়নের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- রবিউল হাসান (১২), সাইফুল ইসলাম লামিম (১২) ও সানজিদা আক্তার (৯)। আহত শিশুটির নাম সিফাত (১৫)। 

ধামারন ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান জানান, দুপুরে চার শিশু বিলে শাপলা তুলতে যায়। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিন শিশু ঘটনাস্থলেই মারা যায়। 

আরও পড়ুন: নরসিংদীতে ইউরিয়া সার প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান বলেন, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে  চিকিৎসা দেওয়া হচ্ছে।


একাত্তর/এসি