নরসিংদীতে ইউরিয়া সার প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১২ পিএম

নরসিংদীতে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার’ প্রকল্পের কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেছেন, আশা করা যায় ২০২৩ সালের নভেম্বর মাসে এই কারাখানা থেকে সার উৎপাদন করা সম্ভব হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে সার কারখানার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

এই সার কারখানায় উৎপাদন শুরু হলে ইউরিয়া সারে ভর্তুকি অনেকাংশেই কমে যাবে উল্লেখ করে শিল্পমন্ত্রী জানান, কারখানাটিতে প্রতি বছর প্রায় ১০ লাখ মেট্রিক টন সার উৎপাদিত হবে। ফলে পাঁচ থেকে ছয় লাখ মেট্রিক টন সার কম আমদানি করতে হবে। যা আমাদের দেশের জন্য অত্যন্ত ইতিবাচক ।

image


আরও পড়ুন: টাঙ্গাইলে যমুনায় তিনটি অবৈধ ড্রেজার ধ্বংস

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা,  বিসিআইসি'র চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানসহ কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


একাত্তর/এসি


নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর