২০০৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় ট্রাক ড্রাইভার জয়নাল আবেদীন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এক লাখ টাকা করে এবং কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার মামলাটির রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার।
রাষ্ট্র্র পক্ষের পক্ষের আইনজীবী মো: মজিবুর রহমান বাহার জানান, ২০০৬ সালের ২০ জুন চৌদ্দগ্রামে ট্রাক লুট করার সময় চালক জয়নাল আবেদীনকে খুন করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
আরও পড়ুন: ক্রিভি রিহে বাঁধে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, বন্যার আশঙ্কা
মামলার তদন্তে পুলিশ বিভিন্ন স্থান থেকে আসামি আহসান উল্যাহ, মো: হোসেন ও মো: শামসুল হককে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। ২০০৭ সালে ১ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।
মামলার আইনজীবী জানান, তবে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই মামলা চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
একাত্তর/আরবিএস