টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই অটোচালকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই অটোচালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর বউবাজার এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দুই অটোচালক টঙ্গীর পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকার হারুন মিয়া ও লিটন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সকালে টঙ্গীর বউবাজার এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালক লিটন ও হারুন মিয়া দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাত কোটি টাকার স্বর্ণসহ একজন আটক

আইনি প্রক্রিয়া শেষে নিহত অটোচালকদের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।


একাত্তর/জো