চুয়াডাঙ্গায় সাত কোটি টাকার স্বর্ণসহ একজন আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৫ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত থেকে রকিবুল ইসলাম (৩৫) নামের এক সোনা পাচারকারীকে প্রায় ১০ কেজি সোনাসহ আটক করেছে বিজিবি-৬ এর সদস্যরা। এ সোনার বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা।

চুয়াডাঙ্গা বিজিবি অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা এগারোটায় নাস্তিপুর প্রাইমারী স্কুলের সামনের কবরস্থানের কাছে দিয়ে ভারতে প্রবেশকালে বাড়াদি ক্যাম্পের হাবিলদার জুলহাস সোনাপাচারকারী রকিবুলকে চ্যালেঞ্জ করেন। 

এ সময় তার ডিসকভারি মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের ইয়ারক্লিনার বক্সের ভিতর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের ৫৮ টি সোনার বার উদ্ধার করা হয়। ঘটনাস্থালেই আটক হন রকিবুল।

image

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

রকিবুল ইসলাম দামুড়হুদা উপজেলার নাস্তিপুর প্রামের মৃত আব্দুল হায়ের ছেলে।

বিজিবি জানিয়েছে, আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫হাজার সাতশ' চল্লিশ ৪০ টাকা।

এ ঘটনায় আসামি রকিবুলের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা। 


একাত্তর/আরবিএস  

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর