শেরপুরের নালিতাবাড়ী-হালুয়াঘাট উপজেলার সীমান্তে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নওশেদ আলী হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে গারো পাহাড়ের বিভিন্নস্থানে ঘুরে বেড়াচ্ছে। গেল ভোর রাতে নালিতাবাড়ীর সীমানা পেড়িয়ে হালুয়াঘাটের কড়ইতলী গ্রামে আমনের ফসল সাবাড় করতে হানা দেয় বন্য হাতির দলটি। এসময় ফসল রক্ষার্থে হাতি তাড়াতে গেলে নওশেদ আলীকে হাতি শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে পায়ে পিষ্ট করে হত্যা করে।
আরও পড়ুন: ছিনিয়ে নেয়া ২২ গরু উদ্ধার, ছয় ডাকাত গ্রেপ্তার
শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ জানান, নিজের ধানক্ষেতে হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত সাপেক্ষে ও নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
হাতি-মানুষের যে দ্বন্দ্ব তা দূর করতে বন বিভাগ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এসব উদ্যোগ বাস্তবায়িত হলে হাতি-মানুষের সংঘাত বন্ধ হবে বলেও জানান এই বন কর্মকর্তা।
একাত্তর/জো