রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী পৌরসভার পূর্ব ভবানীপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু আহম্মাদ উল্লাহ পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার রুবেলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ীর পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুটি। বাড়ির লোকজন তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ভোলায় নদীতে পড়ে ফেরির স্টাফ নিখোঁজ

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জুম্মী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো