পটুয়াখালীর সাগর মোহনায় ডুবোচর আর অবাধে খুটাজালে মাছ ধরার কারণে বঙ্গোপসাগর থেকে নদীতে মাছ ঢুকতে পারছে না। গতিপথ বদল করে ইলিশ চলে যাচ্ছে অন্যদিকে।
এতে নদীতে দেখা দিচ্ছে ইলিশের সঙ্কট। চিন্তায় বাড়ছে ইলিশ শিকারিদের। কারণ, যারা ইলিশ ধরেন, তারা সাধারণত অন্য জাতে মাছ শিকারের যান না।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরের মোহনায় মেছেরচর নামের এক ডুবোচর। জোয়ারের সময় ডুবে থাকে, অন্যসময় ভেসে ওঠা চরে জাল আর জাল।
গাছের খুঁটিতে জাল লাগিয়ে ডুবো চরগুলোতে মাছ ধরে জেলেরা। এজন্য স্থানীয় প্রভাবশালী আর বন বিভাগের অসাধু কর্মকর্তাদের টাকা দেন তারা।
সাগর মোহনায় শত শত জাল পেরিয়ে মাছ নদীতে ঢুকতে পারে না। একারণেই নদীতে ইলিশ কমে গেছে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
আরও পড়ুন: ইলিশে বাজার সয়লাব হলেও দাম অনেক চড়া
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ডুবোচরের কারণে মাছের ঝাঁক গতিপথ বদল করে অন্যদিকে চলে যায়।
এদিকে, বন বিভাগের সংরক্ষিত এলাকায় এভাবে মাছ ধরা বন্ধ করতে টহল জোরদারের কথা জানিয়েছেন পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা।
একাত্তর/এসজে