ইলিশে বাজার সয়লাব হলেও দাম অনেক চড়া

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

বাজার ভর্তি ইলিশ। কিন্তু দাম অনেক বেশি। আড়ৎ থেকে খুচরা বাজার কিংবা টুকরিতে করে পাড়া-মহল্লায় যে মাছ বিক্রি হচ্ছে তাতে দামের পার্থক্য দেড় থেকে দুইশ’ টাকা। 

ভরা মৌসুমেও ইলিশের চড়া দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা বলছেন, মাছের সরবরাহ ভালো থাকলেও ঘাট থেকেই বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে তাদেরকে। 

মাছের রাজা ইলিশ। জাতীয় মাছ ইলিশ। সেই ইলিশেই এখন ছেয়ে আছে বাজার। তাই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম দেশের ইলিশ বাজার। বিক্রিতে রীতিমতো ধুম।

ছুটির দিন শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কাকডাকা ভোরে রাজধানীর কারওয়ানবাজার মাছের আড়তে গিয়ে দেখা গেলো, বেশিরভাগ খুচরা মাছ ব্যবসায়ী ছুটছেন ইলিশ কিনতে। 

আড়ত থেকে ডাকে মাছ কিনতে হয়। ছোট-মাঝারি-বড়। আকারভেদে ইলিশ মাছের দাম ভিন্ন। 

আড়তদাররা জানান, সেখানে পৌনে এক কেজির ইলিশ গড়ে সাড়ে ৬০০/৭৫০, এক কেজির ইলিশ ৯৫০/১০০০ আর বড় ইলিশ ১২০০/১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

এক হাত ঘুরেই সেই মাছ যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। মুহূর্তের মধ্যে একই ইলিশের দাম বেড়ে যাচ্ছে দেড়শ থেকে দুইশ টাকা। 

ব্যবসায়ীরা বলছেন, গেলো বছরের চেয়ে এবার মাছের সরবরাহ কম, কিন্তু দাম বেশি। আর এই সময়ে ইলিশের চাহিদাও থাকে বেশি। 

এবার ইলিশের দাম বৃদ্ধির জন্য অনেকে দায়ী করেছেন ভারতে ইলিশ রপ্তানির সরকারি সিদ্ধান্তকে। তাদের মতে, ভারতে রপ্তানির কারণে দেশের বাজারে চড়া ইলিশের দাম।

অথচ ভারতে মাত্র আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। যা মোট ইলিশের উৎপাদনের তুলনায় খুবই নগণ্য। 

তাই, ভরা মৌসুমে যারা ইলিশের স্বাদ নিতে চান, সেই ক্রেতাদের বাজারে গিয়ে তারা হতাশ হচ্ছে। কারণ বাজার ভর্তি ইলিশ, দাম এতো বেশি হওয়ার কথা নয়। 

নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৭-২৮ অক্টোবর, ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ। তাই, নিষেধাজ্ঞা কার্যকরের আগ পর্যন্ত ইলিশের ধুম বেচাকেনা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

তাই আপাতত ইলিশের দাম কমার তেমন সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন ইলিশ সংশ্লিষ্ট জেলে ও আড়তদাররা। উল্লেখ্য, গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে চড়া ইলিশের দাম।


একাত্তর/এসজে

শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।
ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার প্রথমদিন গেছে ১৮ টন ইলিশের চালান। 
ভারতে ইলিশ রপ্তানি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সে দেশের আমদানিকারকদের একটি সমিতি। 
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর