পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রুবেল হাওলাদারের বিরুদ্ধে হওয়া মামলাকে হয়রানিমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর একটায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী মহলের ইন্ধনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবসায়ীক একটি তুচ্ছ দেনা-পাওনাকে কেন্দ্র করে আদালতে সাজানো মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাই অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আরও পড়ুন: হত্যা দাবিতে সাড়ে তিন মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি