নকলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কুর্শাবাদারগৗড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত গৃহবধূ নাজু বেগম (২২) ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

নিহতের পরিবারের বরা‌তে পুলিশ জানায়, দুপুরে বাসায় ফ্রিজের তার সংযোগ দি‌তে যান নাজু বেগম। এসময় তারে লিক থাকায় বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: মানিকগঞ্জে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশ‌ফিকুর রহমান জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/জো