চুয়াডাঙ্গায় পাঁচ ডেঙ্গু রোগী শনাক্ত

চুয়াডাঙ্গায় নারী ও পুরুষসহ ৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত সবাই ঢাকায় বসবাস করতেন।

ডেঙ্গু আক্রান্তরা হলেন, সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের আজিবারের ছেলে তোতা মিয়া (৪২), বোয়ালমারি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০), চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার অ্যাডভোকেট শাহরিয়ার নেওয়াজ অভি (৩২), সদর হাসপাতাল এলাকার মৃত মিঠুর ছেলে কলেজছাত্র তোহা (২২), হানুরবাড়াদি গ্রামের মৃত কাতব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৮) এবং দামুড়হুদার আনোয়ারপুর গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী শিউলী খাতুন (৫৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতোয়ার রহমান জানান, গত ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জন আক্রান্ত হয়। এর মধ্যে নারী একজন।

তিনি আরো বলেন, আক্রান্ত সবাই নন ননহেমোরিজিং ডেঙ্গু রোগে আক্রান্ত।

যেহেতু জেলা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড নেই তাই ডেঙ্গু রোগীদেরকে বিশেষ সতর্কতার সাথে কেবিনে রেখে চিকিৎসা চলছে। ইতিমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: মৃত কুকুর মাটিচাপা দেওয়া নিয়ে লঙ্কাকাণ্ড

আতোয়ার রহমান বলেন, ডেঙ্গু রোগ থেকে বাঁচতে সবাইকে বিশেষ করে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং যতোটা সম্ভব সতর্ক থাকতে হবে। পরিত্যক্ত জায়গায় পানি জমে থাকতে দেয়া যাবে না।


একাত্তর/আরএ