মৃত কুকুর মাটিচাপা দেওয়া নিয়ে লঙ্কাকাণ্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ এএম

একটি মৃত কুকুর মাটিচাপা দেওয়া নিয়ে তুলকালাম ঘটেছে। এসেছে পুলিশ, ফোন গেছে জরুরি সেবা ৯৯৯ এ-ও। এখানেই শেষ নয়, তোলা হয়েছে সম্পত্তি গ্রাসের পায়তারায় ‘কালাযাদু’র অভিযোগ, নিরাপত্তা চেয়ে আবেদন পড়েছে থানাতেও।

ঘটনাটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শেখেরকুড়া গ্রামের।

জানা যায়, উপজেলার শেখেরকুড়া গ্রামের আব্দুল খালেক ও আব্দুস সাত্তার পরস্পর সহোদর। বড়ো ভাই সাত্তারের সঙ্গে ছোট ভাই খালেক ও অন্য ছোট ভাইদের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। বর্তমানে ছোট ভাই খালেক ঢাকায় থাকেন। ফলে তার বসতবাড়ি পতিত পড়ে থাকে। 

শুক্রবার খালেকের বাড়িতে তার বোন লাকড়ি কুড়াতে এসে পরিত্যক্ত মাটির ঘরের বারান্দার সামনে কবরের মতো মাটি ভরাট দেখতে পান। এ নিয়ে সন্দেহ তৈরি হলে খবর দেওয়া হয় ঢাকায় বসবাসকারী খালেককে। খবর পেয়ে খালেক ও পরিবারের লোকজন বাড়ি আসে। কবরের রহস্য নিয়ে কথাবার্তার এক পর্যায়ে প্রতিবেশী ও বড়ো ভাই সাত্তার মৃত কুকুর মাটিচাপা করেছেন বলে জানান। এর পরই শুরু হয় তুলকলাম। 

জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশ ডেকে খোঁড়া হয় কবরের মতো ওই জায়গা। বের করা হয় পুরনো-ফেলনা কাপড় ও জাল দিয়ে পেচানো কুকুরের অর্ধগলিত মরদেহ। 

এসময় অভিযোগ তোলা হয়, ছোট ভাই খালেককে মেরে ফেলতে বড়ো ভাই সাত্তার কুকুর মেরে পুঁতে রেখে ‘কালাযাদু’ করেছেন। এ নিয়ে রীতিমতো পারিবারিক ঝগড়া বাঁধে। শুরু হয় তুলকালাম। পুলিশ ছাড়াও গণমাধ্যমকর্মী এবং শতশত মানুষ ভিড় জমান ওই বাড়িতে। 

এদিকে, ‘কালাযাদু’ করা হয়েছে বলে সন্দেহ করায় পারস্পরিক ঝগড়া-বিবাদের ফলে নিজের জানমালের নিরাপত্তা চেয়ে বড়ো ভাই সাত্তারের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন ছোট ভাই খালেক।

আরও পড়ুন: হানিমুনে এসে স্বামীকে পিটিয়ে অন্যের সঙ্গে পালালেন নববধূ

তবে, বড়ো ভাই সাত্তার ‘কালাযাদু’র অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ছোট ভাইয়ের বারান্দায় মরা কুকুর পঁচে দুর্ঘন্ধ ছড়ানোয় তিনি বারান্দার সামনেই তা পুঁঁতে রাখেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে চুলার পাশে মাটিচাপা দেয়া কুকুরটি অন্যত্র সরানোর ব্যবস্থা করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসি

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর