নারায়নগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে দুই হাজার আটশ' লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড নারায়নগঞ্জ বন্দর থানার শীতলক্ষ্যা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে দুই হাজার আটশ' লিটার চোরাই ডিজেলসহ তিন জন চোরাকারবারিকে আটক করা হয়।
আরও পড়ুন: একযুগ পর মিললো সন্তানের স্বীকৃতি, ধর্ষকের যাবজ্জীবন
আটককৃতরা হলেন, মোঃ: কাইয়ূম ও মো: তপন ও মো: রুবেল।
জব্দকৃত চোরাই ডিজেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
একাত্তর/আরবিএস