মিয়ানমারে পাচারের সময় ৪৮ হাজার কেজি সার জব্দ, আটক তিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে মীরসরাইয়ের ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন মীরসরাইয়ের সদস্যরা অভিযান চালান। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। যার পরিমাণ ৪৮ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

এ সময় পাচার কাজে ব্যবহৃত চারটি ট্রাক, একটি ফিশিং বোট ও তিন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামালের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরবিএস
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
সুন্দরবন থেকে পাচারের সময় চোরাশিকারীদের কবল থেকে দুটি জ্যান্ত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার আলাদা দুটি অভিযানে হরিণ দুইটিকে উদ্ধার করা হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে সেগুলোকে...
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর