কাপ্তাই হ্রদ তীরবর্তী ২১ শিক্ষা প্রতিষ্ঠানে সোলার বোট বিতরণ

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদ তীরবর্তী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব সৌরশক্তি চালিত বোট বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি শহীদ মিনার ঘাটে প্রথম ধাপে জেলার ২১ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই বোট বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। 

জ্বালানী ছাড়াই সূর্যের আলোর মাধ্যমে সৌরশক্তি চালিত হওয়ায় এই বোট পরিবেশবান্ধব হওয়ায় কাপ্তাই হ্রদ দূষিত হবে না। 

এই বোট বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, প্রিয়নন্দ চাকমা, ইউএনডিপি কর্মকর্তা ঐশ্বর্য চাকমা, ঝুমা দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: কলেজছাত্রকে মাদক কারবারি সাজিয়ে ফাঁসানোর অভিযোগ

বোটগুলো হস্তান্তরের পর শহীদ মিনার ঘাট এলাকায় শহরের চন্দ্রিমা রেস্টুরেন্টের হলরুমে শিক্ষক ও বোট চালকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, ইউএনডিপির অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা দক্ষতা উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে এসব সোলার বোট বিতরণ করা হয়।


একাত্তর/জো