কাপ্তাই হ্রদে পানি স্বাভাবিক, আট দিন পর স্পিলওয়ের ১৬ গেট বন্ধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গেটগুলো বন্ধ করা হয় বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান। 

হাসান জানান, টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকলে বাঁধের ওপর চাপ কমাতে গত ২৯ আগস্ট রাত আটটায় ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিলো। সে সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়। পরবর্তীতে পানির প্রবাহ আরও বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটগুলো পর্যায়ক্রমে সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত খোলা রাখা হয়েছিলো।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট দুপুরে হ্রদের পানির উচ্চতা দাঁড়ায় ১০৫ দশমিক ৬৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। এরপর পানি ছেড়ে দেওয়ায় হ্রদের পানির সমতল নেমে এসে ১০৪ দশমিক ৯৮ ফুট এমএসএলে পৌঁছায়। হ্রদের পানি স্বাভাবিক নিয়মে ফিরে আসায় বাঁধের ১৬টি গেটই নামিয়ে দেওয়া হয়েছে।

এদিকে স্পিলওয়ে বন্ধ হলেও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে দৈনিক ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের এই প্রক্রিয়ায় পাঁচটি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা ও আবহাওয়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ওপর নির্ভর করে প্রয়োজনে ভবিষ্যতে আবারও স্পিলওয়ের গেট খোলা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

একাত্তর/এসি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
তিন দফা সুনির্দিষ্ট দাবি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
রাশিয়ার দূরপ্রাচ্যের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় রেলওয়ে...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি এবং রাষ্ট্রীয় পরিষেবা অবক্ষয়ের প্রতিবাদে ফের গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। গত সপ্তাহের ভয়াবহ দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের পুনরাবৃত্তি রুখতে শনিবার রাজধানী প্যারিসসহ...
ফুটবল বিশ্বের সব বিস্ময় আর জাদুকরী ড্রিবলিংয়ের বরপুত্র রোনালদিনহো আবার পেশাদার ফুটবলে বল পায়ে দৌড়াতে মাঠে নামছেন! ৪৬ বছর বয়সে বুট জোড়া আবার পায়ে গলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নামার ঘোষণা দিয়ে পুরো...
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এঞ্জো মারেস্কার উড়ন্ত সূচনার বেলুন অবশেষে ফুটো হয়ে গেল সেই পরিচিত বধ্যভূমি ভিলা পার্কেই! শনিবার দুপুরের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল উনাই এমরির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর