গলাচিপায় সাত লাখ টাকার জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়া গৌরঙ্গ নদীতে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় সাত লাখ টাকার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় দিকে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো. মহিউদ্দিন আল হেলাল।

এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ বেহন্তি জালগুলো জব্দ করা হয়।

অভিযানে দশমিনা মেরিন ফিশারিজ অফিসার নাজমূল হাসান এবং গলাচিপা মেরিন ফিশারিজ অফিসার আ. কুদ্দুস সহায়তা করেন।

আরও পড়ুন: জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করলো হামলাকারীরা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ