জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করলো হামলাকারীরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫ পিএম

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদককে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুদিঘাটা গ্রামের ভাঙা পুল নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।

আহত মো. শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং তুষখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

গুরুতর আহত শফিকুলকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার সকালে তুষখালী থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে মঠবাড়িয়া যাওয়ার পথে তার পথরোধ করে ৫-৬ জন হামলাকারী। এসময় হামলাকারীরা শফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে সেখানে ফেলে রেখে চলে যায়।

স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, শফিকুলের শরীরের বিভিন্নস্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মুরগির খোপ থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় শফিকুলের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


একাত্তর/আরএ

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর