পূজায় পোশাক পেলো শ্রীমঙ্গলের সুবিধাবঞ্চিত শিশুরা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে উদ্দীপ্ত তারুণ্য নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবতী গান্ধীছড়া চা বাগানে উদ্দীপ্ত তারুণ্য নামের সংগঠনের আয়োজনে ও মৃত্তিকা শ্রীমঙ্গল এর সহযোগিতায় প্রায় একশত শিশুর হাতে নতুন কাপড় তুলে দেয়া হয়।

নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, স্বাস্থ্য প্রাক্তন পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, অধ্যাপক অবিনাশ আচার্য, উদ্দীপ্ত তারুণ্যর প্রধান সমন্বয়ক হৃদয় শুভ, মৃত্তিকা শ্রীমঙ্গল এর সমন্বয়ক ইমরান আলিফ প্রমুখ।

এদিকে উদ্দীপ্ত তারুণ্যের মুখপাত্র শিমুল তরফদার বলেন, আমাদের সংগঠনের শুরুটাই হয়েছিলো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে। আমরা ২০১৭ সাল থেকে ঈদ ও শারদীয় দুর্গা পূজায় শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করে আসছি। 

আমাদের সংগঠনের সদস্যের মাসিক চাঁদা ও আমাদের সুহৃদরা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন। আমাদের সমাজের এখনো অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা নতুন কাপড় পায় না। 

আমরা সামান্য চেষ্টা করে তাদের মুখে হাসি ফুটাতে, এই কাজে বিত্তবানরা এগিয়ে এলে আমাদের সমাজের সকল সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটবে


একাত্তর/এসএ