নানুয়া দিঘি পাড়ের সেই মণ্ডপে সরস্বতী পূজা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৪ পিএম

গত বছর শারদীয় দুর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলার ঘটনায় সারাদেশে আলোচিত হয়ে ওঠে কুমিল্লার নানুয়া দিঘি পাড়ের দর্পণ সংঘের পূজামণ্ডপটি। এবার সেই মণ্ডপে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা।  

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত দর্শণার্থীরা সেখান প্রতিমা দর্শনে আসেন। পূজার শুরু থেকেই এই মণ্ডপকে ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা।

মণ্ডপে সারাদিনই মোতায়েন ছিলো পুলিশের টিম। পর্যবেক্ষণে ছিলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয় পুরো এলাকাটি। 

নানুয়া দিঘীর পাড়ে সরস্বতী পূজা উদযাপন কমিটি দর্পণ সংঘের সদস্যরা জানান, খুব স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের মতোই এ বছর স্বরসতী পূজা উদযাপন হচ্ছে। অসাম্প্রদায়িক আবহে সবাই উৎসবমুখর পরিবেশেই এখানে প্রতিমা দর্শনে এসেছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজার শুরু থেকেই নানুয়া দিঘি পাড়ে অবস্থান নিয়ে রেখেছেন।

image

আরও পড়ুন: নওগাঁয় টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল পাল বলেন, এবারের করোনা মহামারীর কারণে সীমিত পরিসনে এ পূজা উদযাপন করা হয়েছে। গেল দুর্গাপূজাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা যেন আর না ঘটে। আমরা সকলে মিলে সম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় রেখে চলতে পারি সে প্রত্যাশা করি।

এরআগে গত বছরের ১৩ নভেম্বর শারদীয় দুর্গোৎসবের সময় নানুয়া দিঘির উত্তর পাড়ের ঠিক এই মণ্ডপে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সেখানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে তা সারা সারাদেশে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়। 


একাত্তর/আরবিএস   

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর