কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লার চান্দিনার মাধাইয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ বা‌য়ে‌জিদ (৩৫) তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের রফিকুল ইসলামের ছোট ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বায়েজিদ মোটরসাইকেলে করে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় সড়ক পারাপারের সময় পেছনে থেকে একটি বেপরোয়া বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ঝালকাঠির আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাকিম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 


একাত্তর/জো