মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাস চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (২ অক্টোবর) সকাল থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, শনিবার কুষ্টিয়ার এক মালিকের সাথে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। সে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সকল বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। 

তবে মেহেরপুর থেকে খলিসাকুন্ডি পর্যন্ত ছেড়ে যায় আন্তঃজেলার সকল বাস। রোববার সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তঃজেলা জেলা ও দূরপাল্লার সকল পরিবহণ বন্ধ করে দেওয়া হয়। 

ফলে বন্ধ রয়েছে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে দূরপাল্লার সকল পরিবহণ। 

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত চার, আহত পাঁচ

এদিকে, অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিলো। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে অনেকের ঢাকাতে জরুরী কাজ থাকায় সত্ত্বেও গন্তব্যস্থলে যেতে পারছেন না। 

অন্যদিকে মিরপুর-কুষ্টিয়া সড়কে হঠাৎ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।


একাত্তর/এসজে