ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার দুই আসামি গ্ৰেপ্তার

নওগাঁয় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার পলাতক দুই আসামিকে গ্ৰেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা।

রোববার রাতে গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে পাবনা জেলার সদর থানার দুককুলা গ্রাম থেকে তাদের গ্ৰেপ্তার করা হয়। সোমবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৬ আগস্ট নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার এক বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গ্ৰেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার সদর থানার পীরপুর গ্রামের রাকিব হাসান (১৯) ও গয়েশপুর গ্রামের তারেক রহমান (২০)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিমের স্বামী এবং রাকিব ও তারেক সম্পর্কে বন্ধু। গত এক-দেড় মাস থেকে ভিকটিমের স্বামী বাড়িতে না থাকার সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করে রাকিব। এক‌ই সময় তারেক (২০) ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হলে তারা কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য ভিকটিমকে নওগাঁর সদর হাসপাতালে ভর্তি করে। ভিকটিম চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। এরপর মামলার আসামিরা পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোববার রাতে বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলার সদর থানার দুককুলা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্ৰেপ্তার করা হয়।

আরও পড়ুন: মোংলাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি, সুন্দরবনে কমেছে পর্যটক

গ্ৰেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা করার বিষয়টি স্বীকার করে। তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, র‌্যাব গ্ৰেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করলে তাদের আদালতের সোপর্দ করা হয়।


একাত্তর/আরএ