মোংলাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি, সুন্দরবনে কমেছে পর্যটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৪:৩৪ পিএম

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে মোংলায় সোমবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে।

শনিবার লঘুচাপ সৃষ্টি হওয়ার পর রোববার ভোর থেকে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ, হালকা-মাঝারি ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

দুইদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সুন্দরবনে পর্যটকদের আগমনও কমেছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, পূজার কারণে দর্শনার্থীদের আগমন বৃদ্ধির আশা থাকলেও মূলত বৈরী আবহাওয়ায় পর্যটক খুবই কম আসছে। তবে এসবের মধ্যেও বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: চুরি করতে গিয়ে ধরা পড়ায় খালা ও দুই ভাইকে খুন

এদিকে মোংলা সমুদ্র বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলজুড়ে বৃহস্পতিবার পর্যন্ত এমন বৈরী আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, বৃহস্পতিবারের পর দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।


একাত্তর/আরএ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর