বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার দুই আসামি গ্ৰেপ্তার

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মাহবুবুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে গৌরনদী থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ