কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে তিন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু হলে নিহতের সবশেষ এই সংখ্যা দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে আশাদুল ইসলাম নামের এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। সে কালিয়াকৈর উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত অন্য দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে আসছিল। অটোরিকশাটি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অটোরিকশার ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও এক কিশোরকে মৃত ঘোষণা করেন।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যান ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এআরএস
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও লোকাল বাসের চারমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে...
মুন্সীগঞ্জে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার ও হাঁটার সময় বালুভর্তি একটি বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিত্যপণ্যের আকাশচুম্বী দামের সঙ্গে সংগতি রেখে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। শনিবার দুপুর...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের চতুর্থ ম্যাচে আজ মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ইতালিয়ান ক্লাব এএস রোমার মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ...
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর