বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু দেবজিৎ বাড়ৈ (৪) ওই গ্রামের দেবাশীষ বাড়ৈর ছেলে।
নিহত শিশুর পরিবার জানায়, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ঢাকা থেকে বাবা দেবাশীষ বাড়ৈর সাথে গ্রামে বেড়াতে আসে চার বছরের শিশু দেবজিৎ বাড়ৈ। সকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় শিশুটি। শিশু দেবজিৎকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পরিবার ও স্বজনরা। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে দেবজিৎকে অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটি মৃত্যুবরণ করে।
আরও পড়ুন: পোরশা সীমান্তে গরু চোরাকারবারি আটক
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহার ইসলাম জানান, শিশু দেবজিতের পুকুরে মৃত্যুর ঘটনা পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/জো