ঝিনাইদহের শৈলমারীতে গরুর গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রী শংকর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকালে ধোপাবিলা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শৈলমারী বাজারে যাচ্ছিল শ্রী শংকর। পথিমধ্যে বাজারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি গরুর গাড়ির চাকার নিচে চাপা পড়েন তিনি।
আরও পড়ুন: কর্ণফুলীতে ট্রলারডুবি: নিখোঁজ আরও দুই মরদেহ উদ্ধার
পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/আরএ