সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে প্রায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম বেলাল হোসেন। (৪৫)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামারপাড়া ইউনিয়নের জুম্মার বাড়ি গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার আষাড়িয়ারচর এলাকার চেকপোস্টে তল্লাশিকালে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন খবরে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিলো। এ সময় বেলালের কাছে প্লাস্টিকের ব্যাগে চালের ভেতর লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরতে গিয়ে ২৯ জেলে আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা বেচাকেনা করে আসছিলেন।

তাকে আদালতে পাঠানো হয়েছেন বলেও জানায় র‌্যাব।


একাত্তর/এসি