ভোলায় নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরতে গিয়ে ২৯ জেলে আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৪:২৯ পিএম

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ শিকার করায় ২৯ জেলেকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) রাত থেকে শনিবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য অফিস এবং নৌ-পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। 

অভিযানে ১৭ হাজার মিটার কারেন্ট জাল, ৩৫ কেজি মা ইলিশ ও পাঁচটি ট্রলার জব্দ করা হয়।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। এছাড়া তিন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

তিনি জানান, এসময় চারটি ট্রলার, ১৫ কেজি মা ইলিশ ও ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট করে মাছ অসহায়দের মাঝে বিতরণ ও ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি। 

অপরদিকে, ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, সকালে সদরের মেঘনা নদীর ভোলারচর নামক স্থান থেকে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: বাস বন্ধ থাকায় নৌকায় করে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি। 

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।


একাত্তর/জো 

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর