টেকনাফ পৌরসভা এলাকায় একটি পরিত্যক্ত পুরাতন গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে খোলা জায়গায় শিশুরা খেলাধুলা করার সময় পুরাতন ওই গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
তিনি আরও জানান, বিষয়টি সেনাবাহিনীকে অবগত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এসে গ্রেনেডটি পরীক্ষা করে ধ্বংস করবে।
আরও পড়ুন: আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
পুরাতন গ্রেনেডটি দীর্ঘদিন যাবত মাটির নিচে থাকায় মরিচা ধরেছে বলে ধারনা করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
একাত্তর/জো