আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৩:১৭ পিএম

মানুষকে কথার ছলে লোভের বশবর্তী করে সর্বস্ব লুটে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী জেলার দক্ষিন শুল্যদিয়া এলাকার রুহুল আমীনের ছেলে মোঃ মাসুদ হোসেন (৩২) ও শরিয়তপুর জেলার সখিপুর এলাকার আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার (৩৪)। তাদের ঢাকা ও নারায়গঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া গলিত স্বর্ন, নগদ অর্থ ও মোবাইল ফোন। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রাজবাড়ী থানায় এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ রেজাউল করিম, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, ডিআইও ওয়ান মোঃ সাইদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন বলেন, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে আন্তঃ জেলা প্রতারক চক্র কলেজ ছাত্রী প্রিয়া আক্তারের কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে প্রতারক চক্র। এ ঘটনায় ১৫ অক্টোবর থানায় মামলা দায়ের হলে পুলিশ প্রযুক্তির ব্যাবহার করে মাঠে নেমে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। 


একাত্তর/এআর

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর