তিন বছরের সন্তানকে হত্যার পর গলায় ফাঁস নিলেন বাবা

বাগেরহাটে বাবা ও তিন বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারনা, পারিবারিক কলহের জেরে বাবা তিন বছরের সন্তানকে বালিশ চাপায় হত্যা করেছেন। একই সঙ্গে এ ঘটনার পর তিনি ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে জেলার মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের গাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম জিশান মোল্লা (৩) ও বাবার নাম হায়দার মোল্লা (৩০)। তারা ওই গ্রামের বাসিন্দা। 

আরও পড়ুন: মোল্লাহাটে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসেছি। পুলিশ বাবা-ছেলের লাশ উদ্ধার ও একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে। 


একাত্তর/এসি