নারায়ণগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল পাঁচটায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার (৪ নভেম্বর) জানিয়েছে র‍্যাব-৩। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং থানার মো. মামুন মোল্যা (৩০) ও কুমিল্লা কোতোয়ালী থানার মো. সোহাগ আহমেদ (২৫)। 

আরও পড়ুন: নীলফামারীতে ব্যবসায়ী হত্যায় দম্পতি গ্রেপ্তার

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, দুইটি মোবাইলফোন, দুই টি সীমকার্ড এবং নগদ ৮০০ টাকা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য নারায়ণগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


একাত্তর/এসজে