নীলফামারীতে ব্যবসায়ী হত্যায় দম্পতি গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৪:৫৫ পিএম

নীলফামারীতে এক ছাগল ব্যবসায়ীকে রডের আঘাতে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিষামত দোগাছি হাফেজপাড়ায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ছাগল ব্যবসায়ী সহিদুল ইসলাম (৫২) ওই গ্রামের মৃত জফির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী লাইলী বেগমকে (৪৬) গ্রেপ্তার করে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তারা। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, টুপামারী ইউনিয়নের জুম্মাপাড়ার গ্রামের ইজিবাইক চালক রফিকুলের সঙ্গে বন্ধুত্ব ছিল একই ইউনিয়নের হাফেজপাড়ার ছাগল ব্যবসায়ী সহিদুল ইসলামের। বন্ধুত্বের সুবাদে প্রায় রফিকুলের বাড়িতে যাওয়া আসার মধ্যেই রফিকুলের স্ত্রী লাইলী বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সহিদুল ইসলামের। 

স্ত্রীর সঙ্গে বন্ধু সহিদুলের পরকীয়ার বিষয়টি টের পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাইরে যাওয়ার কথা বলে বাড়ির পাশে ওঁত পেতে থাকেন রফিকুল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সহিদুল তার বাড়িতে লাইলীর সঙ্গে দেখা করতে আসেন। 

এসময় রফিকুল পেছন থেকে সহিদুলের মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। তাকে মৃত ভেবে গ্রামের একটি ধানক্ষেতে সহিদুলকে ফেলে রেখে বাড়িতে চলে আসেন রফিকুল-লাইলী দম্পতি। 

পরে রাত সাড়ে আটটার দিকে ধানক্ষেতে পড়ে থাকা সহিদুলের জ্ঞান ফিরলে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সহিদুলের মৃত্যু হয়। 

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তারুল ইসলাম জানান, রাতেই রফিকুল-লাইলী দম্পতিকে আটক করা হয়। 

আরও পড়ুন: দুই স্ত্রীকে খুন করলো দুই স্বামী

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত সহিদুলের স্ত্রী তমিনা বেগম বাদি হয়ে শুক্রবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রফিকুল ইসলাম ও তার স্ত্রী লাইলী বেগমকে গ্রেপ্তার দেখিয়ে নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত হাজির করা হয়। 

আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সহিদুলকে হত্যার বিষয়টি স্বীকার করেন রফিকুল ও লাইলী বেগম। জবানবন্দী গ্রহণ শেষে স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন জ্যেষ্ঠ হাকিম মো. মেহেদী হাসান।


একাত্তর/এসজে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর