শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে কেয়া মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার রামেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কেয়া মনি ওই এলাকার রিকশাচালক হানিফ উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বিকেলে বসত ঘরের সামনে কেয়া মনি খেলা করছিল। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির গৃহস্থালি কাজে ব্যস্ত থাকায় কেয়া খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরে স্থানীয়রা তার মরদেহ পানিতে ভাসতে দেখে।

আরও পড়ুন: ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ