বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসার এক দপ্তরিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ির চাকঢালা আমতলী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাফেজ দিলদার আলম (২৮)। তিনি চাকঢালার স্থানীয় মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার দপ্তরি ও স্থানীয় বাসিন্দা ইসলাম সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কাজ শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন দিলদার আলম। এসময় চাকঢালার আমতলী মাঠ এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে পথরোধ করে ধারালো দাঁ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: করোনার টিকাদান কর্মসূচির প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।
একাত্তর/আরএ