চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষার্থী সদর উপজেলার বালুগ্রাম গ্রামের মোঃ আনসারারুল ইসলামের ছেলে শাকিল (১৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, চাঁপাইনবাবগঞ্জ আমনুরা সড়কের বালু গ্রাম গোরস্থান মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শাকিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একাত্তর/এআর