নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে একটি পয়েন্টের সাড়ে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দু্ল্ল্যাহ জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালী মহল অর্ধ লক্ষাধিক অবৈধ সংযোগ দিয়েছে। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা।
আরও পড়ুন: থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার
এরই ধারাবাহিকতায় সোমবার খাদুন এলাকায় উচ্চচাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া সাড়ে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একাত্তর/আরএ