থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। 

এর আগে, রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, গত ১০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মোবারক হোসেন শাহীন নামে এক কিশোর নরসিংদীর মাধবদী এলাকায় অবস্থিত তার কর্মস্থল থেকে বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে থুতু ফেলে। সেই থুতু ইয়াসিন মিয়া নামে স্থানীয় এক যুবকের পায়ের সামনে পড়লে এটা নিয়ে তর্ক বাধে। এর জের ধরে ১২ নভেম্বর সন্ধ্যায় নরসিংদীর মাধবদীর বিরামপুর এলাকায় আবারও তর্ক ও ঝগড়া হয়। এসময় ইয়াসিন ও তার তিন সহযোগী মোবারক হোসেন শাহীন নামে ওই যুবককে লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

তিনি আরও জানান, রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহীনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাকে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে মারা যায় শাহীন। 

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচ চরমপন্থি সদস্য গ্রেপ্তার

এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করলে রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
ফেনীবাসীর দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙন রোধে বহুল প্রতীক্ষিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর