বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বড় ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদাকে (৬৪) যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামির উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন। নিহত ও দণ্ডিতরা চৌডালা শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ব-বিরোধ ছিলো। গত ২০১৮ সালের ৪ মার্চ বড়ভাই রশিদ ওই রাস্তায় কাজ করছিলেন। এ সময় ছোট ভাই দুরুল হোদা কুপিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম থানায় দুরুল হোদাকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন: অপহরণের চারদিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করলো র‌্যাব

মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।


একাত্তর/আরএ