ঝিনাইদহে নসিমন চালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

ঝিনাইদহের হবিনাকুন্ডু উপজেলার ভালকী গ্রামের মেহগনি বাগান থেকে জসিম উদ্দিন (৩৬) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, নিহত জসিম উদ্দিন ওই গ্রামের নবীস উদ্দিনের পুত্র।

আরও পড়ুন: মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার ওসি সাইফুর ইসলাম জানান, গতকাল বিকালে জসিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে প্রতিবেশীরা একটি মেহগুনি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় তদন্ত চলছে। তবে হত্যার সঙ্গে কারা জড়িত তা বের করে তাদের আটকের চেষ্টা চলছে। হরিণাকুন্ডু থানায় একটি মামলাও দায়ের করা হবে। 


একাত্তর/আরবিএস