জামায়াত রাষ্ট্র অশান্ত করছে, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান অভিযোগ করে বলেন, জামায়াত বর্তমানে রাষ্ট্রকে অশান্ত করছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে মাঠে নেমে মিছিল করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, শেখ হাসিনার কোনো ফাঁদে আপনারা পা দেবেন না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।

বিএনপি ও তার সহযোগীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি জানান, রাজপথের আন্দোলন-সংগ্রামে দলটির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছেন।  

এর আগে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সুইস...
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালীতে হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী আক্রমণ ও ভূখণ্ড দখলের মুখে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। জীবন বাঁচাতে জলপথে পালিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ...
পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রশিক্ষণ ও বিমান যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর