পুকুর থেকে পাঁচদিন ধরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি পুকুর থেকে পাঁচদিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের অক্ট্রোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আফজাল হোসেনের।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফজাল হোসেন জেলা শহরের বটতলাহাট মহল্লার মিয়াপাড়া থেকে গত পাঁচদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উদ্ধারকৃত মরদেহটি আফজাল হোসেনের নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে আটকে কিশোরীর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 


একাত্তর/জো