লালমনিরহাটে জেএমবি’র তিন জঙ্গিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে জেএমবির আরও চার সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রাসুলগঞ্জ গ্রামের আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, সোহাগপুরের মোকলেছুর রহমান ও রাসুলগঞ্জে পোস্ট অফিস পাড়ার শফিক।
আরও পড়ুন: আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ে পাঁচ পুলিশ বরখাস্ত
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আকমল হোসেন জানান, ২০১৮ সালে পাটগ্রাম থানা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ জঙ্গি হামলা করার উদ্দেশে তাদের আটক করে থানা পুলিশ। পরে বিচারের জন্য আদালতে পাঠানো হয়। চার বছরের মাথায় দীর্ঘ শুনানির পর আদালত এই রায় দেন।
একাত্তর/এসি