বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র্যাবের ওপর হামলা ও ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাতে ৩১ জনকে নাম উল্লেখসহ ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে মামলা লিপিবদ্ধ করার হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, ৪৮ ঘণ্টা আগে ডিজিএফআইয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
আরও পড়ুন: ডিসেম্বর থেকে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান
উল্লেখ্য, গেলো ১৪ নভেম্বর বান্দরবান জেলার বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু সীমান্তে র্যাব এবং ডিজিএফআইর যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের তাদের সংঘর্ষ হয়।
এতে মাদক চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআইর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) নিহত হন। আহত হয় র্যাবের আরেক সদস্য।
একাত্তর/এসি