ডিসেম্বর থেকে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৪:০২ পিএম

ডিসেম্বর মাস থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সঙ্কট থাকবেনা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালমান বলেন, রমজান মাসের জন্য প্রয়োজনীয় দ্রব্যও আমদানি করা হবে। তাতে কোনো সমস্যা হবে না। তবে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। টিসিবি ও বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে বিভিন্ন সহায়তার আওতায় আনা হয়েছে। যার মাধ্যমে সহায়তা পাবেন দেশের সাড়ে পাঁচ কোটি মানুষ। ফলে রমজানে কোন দুর্ভোগ থাকবেনা বলেও তিনি দাবি করেন।

একই অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কৃষি প্রধান এ জেলায় চারটি ফসল উৎপাদন হয়। তাই জেরায় ফুড প্রসেসিং কেন্দ্র এখানে গড়ে তোলা হবে। যার মধ্য দিয়ে জেলার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করা হবে।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু

এর আগে সকালে সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের ১০০তম উপ শাখার উদ্বোধন উপলক্ষে মেহেরপুর মুজিবনগরে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পরে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০তম উপ শাখার উদ্বোধন করেন।


একাত্তর/এসি

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, চলতি বছর, নভেম্বর, ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স, রেমিট্যান্স, হাজার কোটি টাকা,
ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে।
মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর