ভেজাল গুড় তৈরির দায়ে দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

কুষ্টিয়ায় আঁখের গুড়ের সাথে মানবদেহের ক্ষতিকারক ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল দোজ্বালি গুড় তৈরি করার অপরাধে একজনকে ছয় মাসের কারাদণ্ড এবং আরেক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ নভেম্বর) দুপুর দুইটায় খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ডাকবাংলো সড়কে দিলীপ বিশ্বাসের অবৈধ গুড় তৈরির কারাখানায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এসময় কুষ্টিয়া র‍্যাব-১২’র স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঋণের মামলায় জামিন পেলেন সেই ১২ কৃষক

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, আঁখের গুড়ের সাথে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানার ম্যানেজার উজ্জ্বল বিশ্বাসকে ছয় মাসের কারাদণ্ড এবং পাইকারি ক্রেতা জয়নাল আবেদীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


একাত্তর/জো